may I help you desk

চট্টগ্রাম বিমানবন্দরে ‘মে আই হেল্প ইউ’ নামে বিশেষ ডেস্ক চালু

যাত্রীদের অভিযোগ ও সমস্যার সমাধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ‘মে আই হেল্প ইউ’ নামে বিশেষ হেল্প ডেস্ক। বিমানবন্দরে যেকোনো তথ্য জানাতে ও যাত্রী হয়রানি বন্ধে এমন বিশেষ উদ্যোগ বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

গতকাল বুধবার সকালে এ ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

ক্যাপ্টেন তাসলিম বলেন, ‘এ ডেস্ক বিমানবন্দর ব্যবহার করা যাত্রীদের যাতায়াত সহজ করার পাশাপাশি হয়রানি বন্ধে সহযোগিতা করবে। বিমানবন্দরের ৭ নম্বর এবং ১০ নম্বর গেটের মাঝামাঝিতে স্থাপন করা হয়েছে মে আই হেল্প ইউ নামে এ ডেস্কটি। সার্বক্ষণিক দুজন কর্মী দিয়ে পরিচালিত এ হেল্প ডেস্কটি বিমানবন্দরের কার্যক্রম চালু থাকা পর্যন্ত প্রতিদিন যাত্রীদের সেবা দিবে।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা ও পূর্ণাঙ্গ যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

উল্লেখ্য, প্রতিদিন হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি অভ্যন্তরীণ এবং ৪০টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে। তাতে বিমানবন্দর ব্যবহার করেন পাঁচ হাজারের বেশি যাত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *